বিশ্ব ডেস্ক
করোনাভাইরাস
একদিনে মৃত্যু ৬৪২৬, শনাক্ত দুই লাখ ৮৭ হাজার
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আড়াই লাখের নিচে নামছেই না। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ছয় হাজার ৪২৬ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৭৫৯ জনের। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ৪৬৫ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৫৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৪৬ লাখ ৪৩ হাজারের বেশি সংক্রমিত।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ এক হাজার ১৮৯ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৫৮ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ১৩ হাজার।
ভারতে একদিনে ৭৮৩ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৩৫ হাজারের বেশি। নতুন ৫৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ১৬ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।
এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল মেক্সিকো। দেশটিতে নতুন প্রাণহানি ৪৮৫ জন। দেশটিকে মোট মৃত্যু ৪৫ হাজার ও শনাক্ত ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















