আন্তর্জাতিক ডেস্ক
রেকর্ড শনাক্তের দিনে ভারতে আক্রান্ত ছাড়াল ১৬ লাখ
ফাইল ছবি
ভারতে করোনা সংক্রমণের লাগাম কিছুতেই টেনে ধরা যাচ্ছে না। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা শনাক্তে দেশটি গড়ছে একের পর এক রেকর্ড। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারতে অর্ধ লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার(৩১ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ হাজার ৭৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৭৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও প্রায় আটশো মানুষের মুত্যুর পর ভারতে করোনায় প্রাণহানির সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৭ জনে।
তবে ঊর্ধ্বমুখী এই সংক্রমণের মধ্যে ভাইরাসটির বিস্তার ঠেকাতে জারি জারি বিধিনিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হচ্ছেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতদিনে রেকর্ড সর্বোচ্চ ৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
ভারতের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো অধিকাংশই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে ইয়োগা প্রতিষ্ঠান ও জিমনেশিয়াম খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া মানুষের চলাচল ও পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
দেশটির সরকার বিধি-নিষেধ শিথিল করে সবকিছু সচল করার পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রত্যন্ত এলাকায় করোনার প্রকোপ বৃদ্ধি পেলে ভারতের দুর্বল স্বাস্থ্য-ব্যবস্থার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব হবে না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















