আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১১, ৩১ জুলাই ২০২০
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন সৌদি বাদশাহ
সংগৃহীত
দশদিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার হাসপাতাল ছাড়লেন সৌদি বাদশাহ সালমান। পিত্তথলিতে সফল অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ আছেন তিনি। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হাসপাতাল ভবনের বাইরে তোলা ৮৪ বছর বয়সী বাদশাহর একাধিক ছবি প্রকাশ করে সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বলা হয়েছে- “স্বাস্থ্য ও সুস্থতায় সৃষ্টিকর্তার আশীর্বাদে হাসপাতাল ছাড়ছেন কিং সালমান।”
সৌদি বাদশাহর হাসপাতাল ছাড়ার একটি ভিডিও টুইট করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে দেখা যাচ্ছে, লাঠিতে ভর দিয়ে হাঁটছেন তিনি। সঙ্গে রয়েছেন ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
২০১৫ সাল থেকে তেল সমৃদ্ধ আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বাদশাহর দায়িত্বে আছেন সালমান। রিয়াদে কিং ফয়সাল হাসপাতালে বাদশাহ সালমানের পিত্তথলিতে অস্ত্রোপচার হবে বলে দুই সপ্তাহ আগে রাজ দরবার থেকে জানানো হয়েছিল।
সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজবও রটছিল। তা ঠেকাতে হাসপাতালে থেকেই ভার্চুয়াল ক্যাবিনেট সভায় যোগ দেন তিনি। সৌদি বাদশাহ চিকিৎসাধীন থাকায় এই সময়ে দেশটিতে সফরসূচি বাতিল করেন ইরাকের প্রধান মন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















