আন্তর্জাতিক ডেস্ক
করোনার ভ্যাকসিন বিদ্যুৎগতিতে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ত বলেছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, আমাদের হাতে করোনার প্রতিষেধক চলে এলে দেশের মানুষকে দিয়ে দ্রুত তা বিশ্বের অন্য দেশগুলিতে পাঠাব আমরা। এর আগে আমরা করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করেছি। গোটা প্রক্রিয়াটা করা হবে একেবারে বিদ্যুৎগতিতে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণের ভ্যাকসিন আবিষ্কারে অনেক দূর এগিয়েছে আমেরিকান বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। তাদের উৎপাদিত ভ্যাকসিন বাজারে আসলে প্রতি দুই ডোজ কোর্স ভ্যাকসিনের দাম ৫০ থেকে ৬০ ডলার হতে পারে। তারা আশা করছে ২০২১ সালের মধ্যে ভ্যাকসিনের বাজারজাতকরণ করা যাবে।
মডার্নার তৈরি প্রতিষেধকে পূর্ণ আস্থা রাখছেন ট্রাম্প এবং তার টিম। সোমবারই প্রতিষেধক মানব দেহে প্রয়োগ করার পরীক্ষার তৃতীয় ধাপের কাজ শুরু করেছে সংস্থাটি। পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে বিপুলমাত্রায় প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়ে যাবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















