ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১ আগস্ট ২০২০

তাইওয়ানের `গণতন্ত্রের জনক` লি তেং আর নেই

'গণতন্ত্রের জনক'খ্যাত  তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট লি তেং-হুই মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

মৃত্যুর আগে প্রায় ছয় মাস ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন লি তেং। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সেপটিক শক এবং মাল্টিপল অর্গ্যান ফেইলিওরে মৃত্যুবরণ করেন তিনি। 

তাইওয়ানে ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লি তেং। দেশটিতে একনায়কতন্ত্রের পতনের মাধ্যমে সেখানে বহুত্ববাদ এবং গণতন্ত্রের উত্থানের জন্য কৃতিত্ব দেওয়া হয় তাঁকে।

পূর্বসূরি চিয়াং চিং-কুয়োর মৃত্যুর পর ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লি তেং। ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য সাংবিধানিক পরিবর্তনের নেতৃত্ব দেন তিনি। সেসব পরিবর্তনের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি অন্যতম।

১৯৯৬ সালে প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ