আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩, ১ আগস্ট ২০২০
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বিমানে থাকা সাত আরোহীই নিহত হয়েছেন। তাদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন।
বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















