আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২১, ১ আগস্ট ২০২০
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আবারও ভারতের রেকর্ড
ফাইল ছবি
করোনাভাইরাস শনাক্তে গতদিনের রেকর্ড ভাঙ্গল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখের কাছাকাছি চলে এসেছে।
শনিবার(১ আগস্ট) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় আরও ৫৭ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৭৬৪ জন।
এখন পর্যন্ত ভারতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জনে। মোট মারা গেছেন ৩৬ হাজার ৫১১ জন। এনডিটিভি জানায়, ভারত ১৫ লাখ রোগী শনাক্ত হওয়ার মাত্র তিন দিন পর শুক্রবার ১৬ লাখ করোনা রোগীর গণ্ডি স্পর্শ করে।
দেশটিতে ১৬ লাখ করোনা রোগী শনাক্ত হতে সময় নেয় ১৮৩ দিন। গত ৩০ জানুয়ারি কেরালায় প্রথম রোগী শনাক্তের ১১০ দিন পর শনাক্তের সংখ্যা ১ লাখ স্পর্শ করেছিল।
কেবল জুলাই মাসেই ৬০ ভাগের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মোট মৃত্যুর ৫০ ভাগই হয়েছে এই মাসে। করোনা শনাক্তের দিক থেকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অবস্থান তৃতীয়। আর মৃতের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















