আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে শিগগিরই টিকটকের ওপর নিষেধাজ্ঞার পূর্বাভাস
শনিবারের মধ্যে একটি নির্বাহী আদেশে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে চীনা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করা হবে বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিকটক মানুষের ব্যক্তিগত যেসব তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এটা বেইজিংভিত্তিক কোম্পানি বাইটড্যান্সের জন্য একটি চরম ব্যবসায়িক আঘাত হতে যাচ্ছে কেননা এর আগে গত মাসে ভারতও টিকটক নিষিদ্ধ করে।
চীনের একমাত্র অ্যাপ হিসেবে বৈশ্বিকভাবে ব্যবসায়িক সাফল্য পাচ্ছে টিকটক। এরমধ্যে এমন নিষেধাজ্ঞা টিকটকের জন্য মারাত্মক আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গতকাল শুক্রবার হোয়াইট হাউস, টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও মাইক্রোসফট এর মধ্যে আলোচনার পর ট্রাম্পের এই ঘোষণা আসলো। মাইক্রোসফট যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা কিনে নেওয়ার ব্যাপারেই কথা আলোচনা হচ্ছিল। কিন্তু রয়টার্স জানাচ্ছে, উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। রয়টার্স শনিবারের প্রতিবেদনে জানিয়েছে, আলোচনা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রে মাসিক আট কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। কিন্তু টিকটককে নিষিদ্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের কেমন কর্তৃত্ব রয়েছে এ ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া এই ধারণাও পাওয়া যাচ্ছে নাযে নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর হবে এবং এতে করে টিকটক আইনি কোনো চ্যালেঞ্জে পড়বে কিনা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















