আন্তর্জাতিক ডেস্ক
ঈদে গরুর মাংস বহন করায় পুলিশের সামনেই হাতুড়িপেটা
সংগৃহীত ছবি
ঈদে গরুর মাংস নিয়ে যাওয়ার ‘অপরাধে’ পুলিশের সামনেই হাতুড়িপেটা করেছে একদল দুর্বৃত্ত।
ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের রাজধানী দিল্লিতে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সকাল ৯টার দিকে হরিয়ানার গুরুগ্রামে মাংসভর্তি একটি পিক-আপকে তাড়া করে ধরে দুর্বৃত্তরা। ট্রাকচালককে বেধড়ক মারধর করা হয়। হাতুড়ি দিয়েও আঘাত করা হয়। তবে ঘটনাস্থলে হাজির থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
অভিযোগ, আহত লুকমানকে ওই ট্রাকে তুলেই গুরুগ্রামের বাদশাপুর নিয়ে ফের মারধর করা হয়। পরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ। তবে ট্রাকের মালিক জানিয়েছেন, তিনি ৫০ বছর ধরে মাংসের ব্যবসা করছেন। ওই ট্রাকে মহিষের মাংস ছিল।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















