ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ২ আগস্ট ২০২০

ধর্ষণের দায়ে ব্রিটিশ এমপি গ্রেফতার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপি ও সাবেক মন্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সংসদীয় এক সহযোগীকে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং ভিকটিমকে জবরদস্তিমূলকভাবে নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দেশটির মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার এমপি’র নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়েছে, ৩১ জুলাই, শুক্রবার যৌন অপরাধ ও আক্রমণ সংক্রান্ত চারটি পৃথক অভিযোগ আসে তাদের হাতে। এরপর ধর্ষণ সন্দেহে বয়স ৫০ এর ঘরে থাকা এক ব্যক্তিকে ১ আগস্ট, শনিবার গ্রেফতার করা হয়। তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে, আগস্টের মাঝামাঝিতে আবার আদালতে হাজির হবেন।

বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডের সানডে টাইমস পত্রিকায়। তাতে বলা হয়, ধর্ষণের অভিযোগ করা তরুণীর বয়স ২০ বছরের কোটায়। 

ভুক্তোভোগী জানিয়েছেন, এই এমপি তাকে যৌন হেনস্তা করেছে, যৌনতা করতে বাধ্য করেছে এবং এতে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনা ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে জুলাই ২০১৯ ও জানুয়ারি ২০২০ সময়ের মধ্যে ঘটে থাকতে পারে।

Green Tea
সর্বশেষ