আন্তর্জাতিক ডেস্ক
৩১ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করল কুয়েত
সংগৃহীত ছবি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা আরো লম্বা করলো কুয়েত। নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা ৭ থেকে বাড়িয়ে ৩১-এ উন্নীত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
শুক্রবার কুয়েতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালকের তরফ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
এতে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে এবার দেশের সংখ্যা ৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিলো- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান ও নেপাল।
নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলংকা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















