আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী করোনার প্রকোপ বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া দৈনিক আক্রান্তের রেকর্ড অনুযায়ী প্রতিদিন প্রায় তিন লাখের মতো মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে।
আন্তর্জাতিক জরিপ ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত গোটা বিশ্বের ১ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৯৯০ জন মানুষ করোনা সংক্রমিত হিসেবে চিহ্নিত হয়েছেন।
দেশে দেশে করোনাভাইরাস প্রতিরোধে জারি কঠোর বিধি-নিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হওয়ার পর থেকে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে দ্রুত। একের পর এক ভাঙ্গছে দৈনিক আক্রান্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত শুক্রবার নতুন করে ২ লাখ ৯২ হাজার রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে।
এদিকে করোনায় এখন পর্যন্ত মোট ৬ লাখ ৮৯ হাজার ৭০ জনের প্রাণহানি ঘটেছে। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন।
ডব্লিউএইচও এর প্রাত্যহিক প্রতিবেদনে, বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দিয়ে বলা হচ্ছে, এখন বেশিরভাগ রোগীর সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে এসব দেশ।
শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ লাখ। দেশটিতে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছে। ব্রাজিলে আক্রান্ত ২৭ লাখের বেশি মানুষের মধ্যে ৯৩ হাজার ৬১৬ জন আর বেঁচে নেই। প্রতিবেশী ভারতেও আক্রান্ত সাড়ে ১৭ লাখ; প্রাণহানি ৩৭ হাজার ৪০৩।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















