ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২ আগস্ট ২০২০

লাতিন আমেরিকায় করোনায় ২ লাখ মানুষের প্রাণহানি

বর্তমানে করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে লাতিন আমেরিকা। সেখানকার দেশগুলোতে করোনার সংক্রমণে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। আক্রান্তের সাথে বাড়ছে ভাইরাসটিতে মৃতের সংখ্যাও। লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় মৃতের সংখ্যা শনিবার রাতে দুই লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পরপরই করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যথাক্রমে ব্রাজিল ও মেক্সিকোতে। দেশ দুটি লাতিন অঞ্চলের। গোটা লাতিন আমেরিকায় যতজন কোভিড-১৯ রোগী মারা গেছে তার ৭০ শতাংশই হয়েছে এই দুই দেশে। উভয় দেশই করোনার সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। বাকি দেশগুলোর অবস্থাও ভালো না।

করোনার প্রভাবে দেশগুলোর অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে। আর এই সংকট থেকে উত্তোরণের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেই খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম। ফলে দেশগুলোতে বেড়েই চলেছে করোনার বিস্তার।

গত সপ্তাহে ব্রাজিলে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৫৯৫ জন কোভিড-১৯ রোগী মারা যান। শনিবারও দেশটিতে ১ হাজার ৮৮ জনের প্রাণহানি হয়েছে। একইদিনে মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন ৭৮৪ জন। প্রথমবারের মতো দেশটিতে একদিনে ৯ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনার বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে। দীর্ঘদিন ধরে লড়াই করেও ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারা পেরুতে গতদিনে কোভিড-১৯ আক্রান্ত আরও ১৯১ জন মারা গেছে। কমবেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রয়েছে বাকি দেশগুলোতেও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ