আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক টুইটের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজিটিভ এসেছে রিপোর্ট।
অমিত শাহ তার টুইটে লিখেছেন, প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’
অমিত শাহ ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী রাজনীতিকে তিনি অন্য মাত্রা দিয়েছেন।
করোনা মহামারীর সময়েও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে মিশেছেন, তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















