ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২ আগস্ট ২০২০

আগামী তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় ২০ হাজার মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটি সংক্রমণের সাথে বাড়ছে ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যাও। ইতোমধ্যে দেশটিতে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে বিজ্ঞানীরা বলছেন, সামনের তিন সপ্তাহে আরও ২০ হাজার মানুষ মারা যেতে পারে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সমবেত পূর্বাভাসে এই তথ্য দিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সংস্থাটি বলছে, আগস্টের ২২ তারিখ পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ৭৩ হাজারের মতো মানুষ মারা যেতে পারেন।

নতুন এই তথ্য প্রকাশ করে গবেষকেরা বলছেন, স্থানীয় মানুষরা আরও সতর্ক না হলে বিপদ। মৃত্যুর সংখ্যা অনুমানকেও ছাড়িয়ে যেতে পারে!

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা জুলাই মাসে পৃথিবীকে বেশি ভুগিয়েছে। এই সময়ে প্রায় ৭০ লাখ মানুষ নতুন রোগটিতে সংক্রমিত হয়েছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৫৭৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৮০৪ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ২৮ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ