ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ২ আগস্ট ২০২০

বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিংয়ে ফুটে উঠল ঈদের শুভেচ্ছা

বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং পরিচিত দুবাইয়ের বুর্জ খালিফা। সেই বুর্জ খালিফার গায়ে রাতের অন্ধকার চিরে ফুটে উঠতে দেখা গেল ঈদের শুভেচ্ছা।

বিভিন্ন সময়, একাধিক ইস্যুতে বুর্জ খালিফার গায়ে এমন বার্তা ফুটে উঠতে দেখা গিয়েছে, কখনও তা কোনও দেশের স্বাধীনতা দিবসে, কখনও বা তা মঙ্গল-অভিযানে শুভেচ্ছা জানানোর জন্য। এবার ঈদের শুভেচ্ছা জানাতে বুর্জ খালিফার গায়ের আলো ঝলমলিয়ে উঠল।

বাংলাদেশে ঈদ পালিত হয় শনিবার। তবে তার এক দিন আগে আরবের দেশগুলিতে ঈদ পালিত হয়। আর সেই উৎসবে নিজেদের স্টাইলেই যোগ দিল বুর্জ খালিফা। ঈদের উৎসবে মানুষ পুরোপুরি মেতে ওঠার আগেই বুর্জ খালিফার গায়ে অজস্র এলইডিতে ফুটে উঠল 'ঈদ মোবারক'।  

ইংরেজি ও আরবিতে পর্যায়ক্রমে সেই শুভেচ্ছা ছড়িয়ে পড়তে থাকে বুর্জ খালিফার গোটা গায়ে। দূর থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে যা বুর্জ খালিফার ভেরিফায়েড টুইটারে করা হয়।

বুর্জ খালিফার গায়ে এই ঈদ মোবারক বার্তা বৃহস্পতিবার জ্বলে উঠতে দেখা যায়। এটি থাকবে রোববার পর্যন্ত। বিশ্বের অনেক দেশে পাঁচ-ছ’ দিন ধরে চলে ঈদ উদযাপন। 

বুর্জ খালিফার পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ