আন্তর্জাতিক ডেস্ক
সরকারি হিসাবের চেয়ে ইরানে ৩ গুণ বেশি মানুষ মারা গেছে: বিবিসি
ফাইল ছবি
ইরানের সরকারি হিসাবে বলা করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যার চেয়ে তিনগুন মানুষ মারা গেছেন বলে দাবি করছে বিবিসি। সংবাদমাধ্যমটির দাবি, তাদের পারসিয়ান সার্ভিস ইনভেস্টিগেশন এই তথ্য পেয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২০ জুলাই পর্যন্ত ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি জানতে পেরেছে, মন্ত্রণালয়ের হিসাবের বিপরীতে সরকারের নিজস্ব তথ্য বলছে, করোনা উপসর্গ নিয়ে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেটি প্রকাশ করা হয়নি। সংক্রমিত মানুষের সংখ্যাও মন্ত্রণালয়ের হিসাবের তুলনায় দ্বিগুণ।
বিবিসির কাছে যে তালিকা এসেছে সেখানে দেখা গেছে ২২ জানুয়ারি প্রথম কোনো করোনা রোগীর মৃত্যু হয় দেশটিতে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় এর এক মাস পরে প্রথম করোনা রোগী পাওয়ার খবর দেয়।
প্রতিবেদন থেকে বোঝা গেছে, একাধিক আঞ্চলিক প্রশাসক এই তথ্য সরবরাহ করে থাকতে পারেন। তালিকায় ইরানের প্রায় প্রতিটি হাসপাতালের নাম, সেখানে ভর্তি হওয়া রোগীদের সব তথ্য (নাম, বয়স, লিঙ্গ, উপসর্গ, তারিখ) ছিল।
সোর্স বিবিসিকে বলেছে, সত্য প্রকাশ করতে তারা এই তালিকা দিয়েছে।
তালিকা সরবরাহকারী ব্যক্তি/ব্যক্তিরা সরকারি কর্মকর্তা কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি। তবে যে মানুষদের মৃত্যুর কথা বলা হয়েছে তার সঙ্গে সংবাদমাধ্যমটির আগের কিছু তথ্যের মিল রয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাসের ভেতর তাদের দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















