আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী
সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
রোববার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আজ আমি কভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’
তিনি বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোনো উপসর্গ নেই।’ জুন মাসের শুরুর দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এএফপি জানিয়েছে, বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















