বিশ্ব ডেস্ক:
আফগানিস্তানের কারাগারে জঙ্গি হামলায় ২১ জনের মৃত্যু
আফগানিস্তনের জালালাবাদ শহরের কেন্দ্রীয় কারাগারে জঙ্গি হামলায় অন্তত ২১ জন মারা গেছেন। আর এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় কারাগারের প্রবেশ মুখে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই বন্দুক নিয়ে হামলা চালায় জঙ্গিরা।
সোমবার (০৩ আগস্ট) সকাল পর্যন্ত আফগানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএস সদস্যের গুলিবিনিময় চলে। এসময় কয়েকশ’ বন্দি পালিয়ে যায় বলে জানানো হয়।
নানগাহার প্রদেশের মুখপাত্র জানান, ওই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৩ জন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৩ জঙ্গি। বাকি জঙ্গিরা পাশের আবাসিক ভবন থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। পরে পালিয়ে যান।
কারাগারে ১ হাজার ৭শ’ বন্দি ছিল। যাদের অধিকাংশ সশস্ত্রগোষ্ঠী তালেবান এবং জঙ্গিগোষ্ঠী আইএস-এর সদস্য। সুনির্দিষ্ট কাউকে ছাড়িয়ে নেয়ার জন্য হামলা চালানো হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
আফগান সরকার-তালেবানের মধ্যকার চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষদিনে এ হামলার ঘটনা ঘটলো। তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্যে মুক্তি দেয়া হয় কয়েকশ’ তালেবান সদস্যকে। এর আগে জঙ্গিগোষ্ঠী আইএসের কট্টর প্রতিদ্বন্দ্বী তালেবান কারাগারে হামলার দায় অস্বীকার করে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















