বিশ্ব ডেস্ক
নেপালের জন্য আরও চাপে পড়ল ভারত
লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা চলছেই। সেখানে চীনা সেনাদের অনড় অবস্থানে ভীষণ চাপে রয়েছে ভারত। সম্প্রতি সেখানে চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুও হয়।
এদিকে চীনের পাশাপাশি ভারত- নেপাল সম্পর্কের টানাপোড়েন চলছে দীর্ঘ কয়েক মাস ধরেই। সীমান্ত নিয়ে চলছে দু'দেশেরই দ্বন্দ্ব। এতে আরও চাপে পড়ে যায় ভারত। নেপাল ভারত সীমান্তবর্তী কিছু এলাকায় নিজেদের মানচিত্রে স্থান দিয়ে তা সংসদে অনুমোদন দেয়। এতে আরও চাপে পড়ে যায় ভারত।
ভারতের বিহারের পশ্চিম চম্পারান জেলার পাশাপাশি সীমান্তের কাছে অবস্থিত একটি বিতর্কিত স্থানে এই হেলিপ্যাড নির্মাণ করছে নেপাল।
জানা গেছে, নেপালের প্রস্তাবিত ওই হেলিপ্যাডটি পশ্চিম চম্পারান জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে। জেলার বাল্মিকি টাইগার রিজার্ভের (ভিটিআর) কাছে সশস্ত্র সীমাবলের (এসএসবি) থারি সীমান্তের ফাঁড়ি থেকে কিছুটা দূরে নরসাহি গ্রামে গড়ে তোলা হচ্ছে এই হেলিপ্যাড।
এ বিষয়ে নেপালের সশস্ত্র সীমাবলের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাজেন্দ্র ভরদ্বাজ বলেন, “ইন্দো-নেপাল সীমান্তের নরসাহি গ্রামে একটি হেলিপ্যাড তৈরির কাজ চলছে। যাবতীয় কাজকর্মও শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি সদর দফতরকেও জানানো হয়েছে।”সূত্র: কলকাতা২৪
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















