ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ৪ আগস্ট ২০২০

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৭ লাখ

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া দিনকে দিন মৃত্যুর সারিও লম্বা হচ্ছে। এই ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশগুলো। এখনও পর্যন্ত এই ভাইরাসের সফল ও কার্যকরী কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটারে তথ্যানুযায়ী, মঙ্গলকার সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৯৭ হাজার ১৪৯ জনে।

আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৫৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে (৮১০ জন)। তার পরেই ব্রাজিল (৫৭২ জন) ও যুক্তরাষ্ট্রে ( ৫৪৩ জন)। আর নতুন আক্রান্তের তালিকাতেও ভারত সবার ওপরে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। ভারতের চেয়ে মাত্র দেড় হাজার কম আক্রান্ত হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ