ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৪ আগস্ট ২০২০

এক সপ্তাহে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। করোনা শনাক্তের সাপ্তাহিক পরিসংখ্যানে আবারও রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে পৃথিবীতে প্রায় ১৮ লাখ (১৭ লাখ ৯৪ হাজার ৬০ জন) মানুষরে শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

এর আগের সপ্তাহেও  শনাক্তের রেকর্ড হয়েছিল পৃথিবীতে। ২০ জুলাই থকেে ২৬ জুলাই র্পযন্ত সাতদনিে করোনা পজিটিভ  হিসেবে শনাক্ত হন ১৭ লাখ ৪২ হাজার ৩৮৯ জন। এরপর ২৭ জুলাই থকেে ২ আগস্ট র্পযন্ত রোগী বৃদ্ধি পেল ৫১ হাজার ৬৭১ জন। 

এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৩৬৯ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।

৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ