আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৩২, ৪ আগস্ট ২০২০
এখন থেকে উজবেকিস্তানের শিশু-কিশোররা মসজিদে যেতে পারবে
ফাইল ছবি
অবশেষে উজবেকিস্তানে শিশু ও কিশোরদের মসজিদে নামাজ আদায়ের ওপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ আদায়ে আরোপিত নিষেধজ্ঞা প্রত্যাহারের সঙ্গে মিলিয়ে চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। নির্দেশনায় বলা হয়, বাবা-মা, ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে শিশু-কিশোররা মসজিদে যেতে পারবে।
আলজাজিরা জানায়, প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম কারিমভের আমলে প্রথমবারের মতো এই অঘোষিত নিষেধজ্ঞা জারি করা হয়েছিল।
অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে জোর দিয়ে বলা হয়েছে, শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার কোনো আইন নেই।
এই নিষেধজ্ঞা কার্যত কট্টর ধর্মনিরপেক্ষ কারিমভের আমলে আরোপ করা হয়েছিল এবং ২০১৬ সালে তার মৃত্যুর পরও সেটা বহাল ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















