বিশ্ব ডেস্ক
তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে কথা বলেছেন।
কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এমন সময় এ কথোপকথন অনুষ্ঠিত হলো যখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি। তালেবান সম্ভাব্য এ আলোচনার পূর্বশর্ত হিসেবে আফগানিস্তানের কারাগারগুলোতে আটক তাদের সব বন্দিকে মুক্তি দিতে বলেছে।
গত ২৯ ফেব্রুয়ারি কাতারে তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আফগান-আফগান শান্তি আলোচনা শুরু করার আগে কাবুল সরকার তালেবানের পাঁচ হাজার বন্দিকে এবং তালেবান এক হাজার আফগান সৈন্যকে মুক্তি দেবে।
এখন পর্যন্ত আফগান সরকার ৪,৬০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। কিন্তু বাকি ৪০০ বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আফগান সরকার বলেছে, এসব বন্দির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ থাকায় তাদেরকে মুক্তি দেয়া সম্ভব নয়। আফগান-আফগান আলোচনা শুরুর ক্ষেত্রে এখন এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে ২০০১ সালের শেষের দিকে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। কিন্তু প্রায় দুই দশকেও তালেবানকে ধ্বংস করতে না পেরে এখন আফগানিস্তান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার জন্য খোদ পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা সেই তালেবানের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য হচ্ছেন।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















