আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১৯, ৪ আগস্ট ২০২০
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৩ জনের প্রাণহানি
সংগৃহীত
ভারী বৃষ্টির কারণে দক্ষিণ কোরিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, এখন পর্যন্ত আরও ১৩ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্যোগের কারণে রাজধানী শহর সিউল এবং এর আশেপাশের এক হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
সামনের দিনগুলোতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে ভূমিধসের ঘটনায়।
এদিকে, বন্যায় নিখোঁজ হওয়াদের মধ্যে ৬০ বছর বয়সী এক বৃদ্ধও আছেন। তার সঙ্গে থাকা ট্রাকটি পানিতে ভেসে যাওয়ার পর থেকেই ওই বৃদ্ধের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৃষ্টি-বন্যায় ৫ হাজার ৭৫১ একরের বেশি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, দুর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে ২৫ হাজারের বেশি পুলিশ ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
মঙ্গলবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে যে, ৫০ থেকে ১শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দুর্যোগের কারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মুন জ্যা ইন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















