ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৪ আগস্ট ২০২০

ওমরাহ চালুর পরিকল্পনা করছে সৌদি সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে হজ। এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মাত্র ‍দুই সপ্তাহের মধ্যে এবার হজের প্রস্তুতি সম্পন্ন হয়। সেই অভিজ্ঞতাকে সামনে কাজে লাগাতে চায় দেশটি। এ বিষয়ে হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. হোসেইন আল-শরিফ সৌদি গেজেটকে জানান, শিগগিরই তার মন্ত্রণালয় ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে।

তিনি বলেন, সম্প্রতি শেষ হওয়া অভূতপূর্ব হজের অভিজ্ঞতাকে তারা মূল্যায়ন করবেন। কারণ করোনা পরিস্থিতিতে উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

আল-শরিফ বলেন, হজযাত্রীদের অবশ্যই সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের মধ্যে বাড়ি ছেড়ে তারা কোথাও যেতে পারবেন না। পুরো বিষয়টি নজরদারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার হজের আনুষ্ঠানিকতা শেষ হলে মক্কায় হজযাত্রীদের তাদের আবাসনে নেওয়া হয়। এর পর তারা বিমান ও সড়ক পথে বাড়ি ফেরেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে হজ মন্ত্রণালয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ