আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারী শিক্ষাখাতের সবচেয়ে বেশি ক্ষতি করছে: জাতিসংঘ
করোনাভাইরাসে সৃষ্ট মহামারীতে শিক্ষাখাতের ইতিহাসে সবচেয়ে বড় আকারের ক্ষতি হচ্ছে । জাতিসংঘ জানিয়েছে, ১০০ কোটির বেশি শিক্ষার্থী এই সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে ‘প্রজন্মগত বিপর্যয়’ বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতিসংঘের ‘সেভ আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গুতেরেস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনা মহামারির কারণে বিশ্বের ১৬০টি দেশের স্কুল বন্ধ রয়েছে। এতে ১শ’ কোটিরও বেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়ছে। তিনি বলেন, ‘এখন আমরা প্রজন্মগত এক বিপর্যয়ের মধ্যে আছি, যা মানুষের অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেবে, দশকের পর দশক ধরে চেষ্টার পর যে অগ্রগতি এসেছে তা খর্ব করবে, অসমতা বাড়িয়ে দেবে।’
করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে আগামী বছর অনেক শিশু-কিশোরকে তাদের পড়াশোনায় ইতি টানতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গুতেরেস। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মহামারীর সময় স্কুল বন্ধ থাকলেও অনেক দেশ অনলাইনে শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে খুব একটা সফলতা আসেনি।
এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ২৭৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪১৪ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৮ হাজার ৫১৫ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















