ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৮ আগস্ট ২০২০

লেবাননের প্রধান শুল্ক কর্মকর্তা গ্রেপ্তার

গত ৪ আগস্টের লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ১৮০ জনের প্রাণ যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬ হাজার মানুষ। যাদের অনেককে সারা জীবন পঙ্গুত্ব নিয়ে কাটাতে হবে। 

বিস্ফোরণের পরপর জানা যায়, শহরের বন্দরে প্রায় তিন হাজার টন বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট) ছিল। এমন পদার্থ কেন সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ের ওপর ফোকাস করে তদন্তে নামে স্থানীয় প্রশাসন।

বিস্ফোরণের ঘটনায় এবার দেশটির শুল্ক বিভাগের প্রধান কর্মকর্তা বদরী দাহেরকে গ্রেফতার করেছে তদন্ত কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকের ওই বিস্ফোরণের পর বদরীকে আটক করা হয়।

সোমবার শুল্ক বিভাগের প্রধান কর্মকর্তা বদরী দাহেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি। সাড়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বদরীকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক ফাদি সাওয়ান।

আইনিউজ/টিএ

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়