আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ১৮ আগস্ট ২০২০
মালির সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলি, সাজোয়া ট্যাংকের টহল
সংগৃহীত ছবি
পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।
এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, মঙ্গলবার রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের কাতি ঘাঁটিতে সংঘাতের এ ঘটনা ঘটেছে। ঘাঁটিটিতে সেনা বিদ্রোহ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।
বামাকোতে অবস্থিত ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























