ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৮ আগস্ট ২০২০

করোনা জয় করে উহানে চলছে পার্টি

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়েছে মহামারী করোনা। যদিও সাম্প্রতিককালে চীন করোনাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। কিন্তু গোটা বিশ্ব লড়াই করছে করোনার সাথে।

বিশ্ব জুড়েই সামাজিক দূরত্ব বজায় রেখে সব কাজ স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এমন সময় চীনের সেই উহান করোনা জয়ের পর সেখানে চলছে রীতিমতো পার্টি।

সোশ্যাল মিডিয়ায় উহানের সেই পার্টির কিছু ছবি এবং  ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি ওয়াটার পার্কে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাদের মধ্যে কোনও সামাজিক দূরত্বের বালাই নেই, নেই মাস্কের চিহ্ন মাত্র।

উহানের মতো জায়গাতে লকডাউন উঠে যাওয়ার পরও সংক্রমণের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ, বারগুলি খুললেও পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। কিন্তু উহানে ওয়াটার পার্কে যে ভাবে কাছাকাছি দাঁড়িয়ে নাচ-গান চলছে, তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়