বিশ্ব ডেস্ক
নিজদলেই বিরোধীতার সম্মুখীন শি জিনপিং!
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিতে বিরোধীতা বাড়ছে। দল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন অনেকেই। কেউ কেউ বলছেন, চীনকে ‘বিশ্বের শত্রু’তে পরিণত করেছেন আজীবন ক্ষমতাপ্রাপ্ত শি জিনপিং।
বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চীনের অভিজাত সেন্ট্রাল পার্টি স্কুলের সাবেক এক অধ্যাপিকা সম্প্রতি বিরল এক ঘটনায় শি’র তীব্র সমালোচনা করেছেন। চাই শিয়া নামের ওই অধ্যাপিকা শি’র বিরুদ্ধে ‘চীনকে খুন’ করার অভিযোগ এনেছেন। দাবি করেছেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে অনেকেই বেরিয়ে যেতে চান।
সোমবার এক এক অডিও রেকর্ডিংয়ে দেওয়া মন্তব্যের জেরে চাইকে দল থেকে বহিষ্কার করা হয়। গত জুনে শি’র সমালোচনা করে ওই বক্তব্য দিয়েছিলেন চাই। তা অনলাইনে ফাঁস হয়ে যায়।
দল থেকে বহিষ্কার হওয়ার পর গার্ডিয়ানকে দেওয়া এক বক্তব্যে চাই বলেন, আমি বিশ্বাস করি এই দল থেকে আরও অনেকে বের হয়ে যেতে চান। অনেকে দল ছেড়ে যেতে চান। আমি কয়েক বছর আগেই দল ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, যখন এর ভেতরে আমার কথা বলার সুযোগ ছিল না, যখন আমার কন্ঠস্বর পুরোপুরি চেপে রাখা হয়েছিল। বহিষ্কৃত হয়ে তিনি খুশিই হয়েছেন। তিনি বলেন, শি’র শাসনামলে চাইনিজ কমিউনিস্ট পার্টি চীনের অগ্রগতির পক্ষের শক্তি হিসেবে কাজ করছে না। আদতে, এটা চীনের অগ্রগতি ঠেকিয়ে রেখেছেন।
তিনি বলেন, দলের ভেতর শি’র বিরুদ্ধে বিরোধীতা বাড়ছে। তবে ভয়ে কেউ মুখ খুলছেন না। এমন পরিবেশে শি’র অনিয়ন্ত্রিত ক্ষমতা ও প্রত্যেক বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণের চেষ্টাই করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে ব্যর্থতা সৃষ্টি করেছিল।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























