স্পোর্টস ডেস্ক
ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার!
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচ শেষে নেইমার-এমবাপ্পেদের বাঁধনহারা উদযাপন করতে গিয়েই ঘটে গেছে বিপত্তি। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন নেইমার।
করোনাভাইরাস আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না। করোনা–পরবর্তী সময়ে জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে, এই শঙ্কার কারণে উয়েফা প্রোটোকল জারি করেছে, জার্সি বদল আর নয়। কিন্তু এই ভুলটাই করে বসেছেন নেইমার। ম্যাচ শেষে লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার।
উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।
এই নিয়ম যদি মানা হয়, তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামা লাগবে পিএসজির। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























