ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৯ আগস্ট ২০২০

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বুধবার জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সির (বিএমকেজি) বরাতে সিনহুয়া জানায়, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়