আন্তর্জাতিক ডেস্ক
দরিদ্রদের জন্য ভ্যাকসিন অবশ্যই সহজলভ্য হতে হবে: পোপ
করোনার যেকোনো একটি ভ্যাকসিন সহজলভ্য হলে তা বিশ্বের সবচেয়ে দরিদ্রদের কাছে যেন পৌঁছায় সেটি নিশ্চিত করার আহবান জানিয়েছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বুধবার রোমে ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ধনীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়া হলে তা দুঃখজনক হবে। প্রত্যেকের জন্য সার্বজনীন না হয়ে এ ধরনের ধনী দেশ ও জাতির জন্য যদি ভ্যাকসিন সম্পত্তিতে পরিণত করা হয় তাহলে তা দুঃখজনক হবে।
পোপ ফ্রান্সিস বলেন, করোনাভাইরাস মহামারি দরিদ্রদের দুর্দশা এবং বিশ্বে জেঁকে বসা ব্যাপক বৈষম্য উন্মোচন করেছে। ‘একদিকে একটি ক্ষুদ্র, তবে ভয়ঙ্কর ভাইরাসের প্রতিষেধক সন্ধান করা জরুরি, যা পুরো বিশ্বকে তার হাঁটুর কাছে নিয়ে এসেছে। অন্যদিকে, আমাদের বৃহৎ একটি ভাইরাসও অবশ্যই নির্মূল করতে হবে। এই ভাইরাস হলো- অবিচার, সুযোগের অসমতা, প্রান্তিকীকরণ এবং দুর্বলদের সুরক্ষার অভাব।’
খ্রিস্টান এই ধর্ম গুরু বলেন, মানুষ নিশ্চিতভাবেই স্বাভাবিক জীবনে ফিরতে চায়। কিন্তু এই স্বাভাবিকতায় অবশ্যই সামাজিক অবিচার এবং পরিবেশের অবক্ষয়কে অন্তর্ভূক্ত করা যাবে না।
তিনি বলেন, আজ আমরা ভিন্ন ধরনের কিছু করার উপলক্ষ পেয়েছি। আমরা গরীবদের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাতে পারি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে ৭ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখের বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের দুই শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপে রয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে অন্তত ২৪টি ভ্যাকসিন। এছাড়া কয়েকটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় রয়েছে। চলতি বছরের শেষের দিকে যেকোনও একটি সফল ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তবে গত ১১ আগস্ট বিশ্বে প্রথম করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা এখনও শেষ না হওয়ায় ভ্যাকসিনটির সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























