ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২০ আগস্ট ২০২০

স্থগিত হওয়া `সব নিষেধাজ্ঞা` ইরানের উপর চালুর নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যুক্তরাষ্ট্রের স্থগিত করা পূর্বের সব নিষেধাজ্ঞা চালুর জন্য নির্দেশ দিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এই নির্দেশ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হওয়ার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট এই নির্দেশ দিলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।

এই নিষেধাজ্ঞাগুলো ইরানের সঙ্গে ৬ জাতি গোষ্ঠীর হওয়া পরমাণু চুক্তির অন্তভূক্ত। তাই এগুলো ফিরিয়ে আনলে সেই চুক্তি পুরোপুরি লঙ্ঘণ করা হবে বলে জানিয়েছে পোর্বস। যুক্তরাষ্ট্র বারাক ওবামা যুগের এই চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে এসেছে।

তবে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চীন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো আমেরিকার এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এখন পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না যুক্তরাষ্ট্র।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়