বিশ্ব ডেস্ক
ট্রাম্প পুনর্নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হবে, হিলারির সতর্ক
আমেরিকার সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দিতে ভোটারদের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আরও চার বছরের জন্য নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বুধবার নির্বাচনী সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “চার বছর ধরে লোকেরা আমাকে বলছে ‘আমি বুঝতেই পারিনি সে (ট্রাম্প) কতটা বিপজ্জনক।’ আমি যদি আবার ফিরে যেতে পারতাম, আবারও যদি ভোট চাইতে পারতাম।”
গত নির্বাচনে রাশিয়ানদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে ক্লিনটন বলেছেন, ‘ডেমোক্রেটদের অসংখ্য ভোট দরকার, যেন ট্রাম্প জয় ছিনিয়ে নিতে না পারে। এবার আরেকটি যেমন তেমন নির্বাচন হওয়া চলবে না। আপনারা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। যদি মেইল ভোট দিতে চান, তাহলেই এখনই ব্যালট চেয়ে রাখুন এবং যত দ্রুত পারা যায় কেন্দ্রে পাঠান।’
প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন ক্লিনটন। জনপ্রিয়তা ভোট জিতলেও ইলেক্টোরাল কলেজে হেরে যান সাবেক ফার্স্ট লেডি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























