বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ২০ আগস্ট ২০২০
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরাইলের স্বীকৃতি নয় : ইমরান খান
ইসরাইলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতা দেয়া না হলে, পাকিস্তান ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেবে না।’
মঙ্গলবার একটি বেসরকারী নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান একথা বলেন।
ইমরান খান বলেন, আগে ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতা স্বীকার করা হোক। তারপর পাকিস্তান সরকার ইসরাইল সরকারকে স্বীকৃতি দেবে।
তিনি আরো বলেছেন, আমাদের ভূমিকা হলো মুসলিম বিশ্বকে একত্রিত করা। এটি চ্যালেঞ্জিং কাজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
গত সপ্তাহে ইসরাইলের ঐতিহাসিক চুক্তি করে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক তৈরি করে আরব আমিরাত। অবশ্য এর আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিলো।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























