ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২০ আগস্ট ২০২০

ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি: ওবামা

সাবেক  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন, তিনি মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় ওবামা এমন মন্তব্য করেন।

এ সময় ওবামা বলেন, মার্কিন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নভেম্বরের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেই ভোট দেওয়া দরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু, অর্থনৈতিক মন্দার কারণে লাখ লাখ মানুষের চাকরি হারানো এবং দেশে-বিদেশে মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে ভুলুণ্ঠিত করার অভিযোগ এনে তাকে একহাত নিয়েছেন ওবামা।

ওবামা বলেন, ‘কাজের ব্যাপারে তার কোনও আগ্রহ দেখা যায়নি; ঐক্যের পাটাতন খোঁজা, নিজের আর নিজের স্বজনদের ছাড়া প্রেসিডেন্সিকে মানুষের স্বার্থে ব্যবহার করার কোনও আগ্রহ দেখা যায়নি তার। প্রেসিডেন্টের কাজকে একটা রিয়েলিটি শো বানিয়ে এবং একে ব্যবহার করে নিজের দিকে মনোযোগ টেনে নেওয়া ছাড়া আর কোনও আগ্রহ দেখা যায়নি তার।"

ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আমেরিকান রেভ্যুলেশন থেকে ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে সবাই মিলে একটিই সাংবিধানিক পদে কাউকে নির্বাচন করে, তা হল প্রেসিডেন্ট।

“এ কারণে ন্যূনতম হলেও, আমরা এমন একজন প্রেসিডেন্ট প্রত্যাশা করি, যিনি আমাদের ৩৩ কোটি নাগরিকের সবার নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব অনুভব করবেন। এমন একজন প্রেসিডেন্টের প্রত্যাশা করি, যিনি গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করবেন। ট্রাম্প এসব পরীক্ষায় ফেল করেছেন,” বলেন ওবামা।

বক্তৃতায় জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন ওবামা। বলেছেন, “তারা প্রত্যেক মার্কিনির বিষয়ে যত্নশীল। গভীরভাবে যত্নশীল মার্কিন গণতন্ত্রের প্রতিও।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত উত্তরসূরীদের সমালোচনা করেন না। ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ অংশজুড়ে ওবামাও সেই রীতি মেনে চলেছেন। তবে সম্প্রতি তাকে বেশ কয়েকবারই ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দেখা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়