আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:১৮, ২০ আগস্ট ২০২০
অর্থ কেলেঙ্কারির অভিযোগে ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার
ট্রাম্প এবং ব্যানন
অর্থ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে গ্রেপ্তার করা হয়েছে। বহুল বিতর্কিত এই উপদেষ্টা ইউএস-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কথা বলে ফান্ড সংগ্রহ করেছিলেন।
বিবিসি জানিয়েছে, ব্যাননসহ আরও তিনজন ‘উই বিল্ড দ্য ওয়াল’ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার ডোনারের থেকে অর্থ নেন। দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিসের দাবি, তারা ২৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন।
বিতর্কিত ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ ব্যানন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত। মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা কর্মকাণ্ডে এর আগে তিনি সমালোচিত হয়েছেন।
ব্যানন এক সময় ট্রাম্পের প্রধান কৌশলবিদ ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম কারিগর মনে করা হয় তাকে। বছর দুই আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় তিনি জানান, ট্রাম্পের বিরুদ্ধে নয়, তার পক্ষেই লড়াই করবেন।
সিএনএন জানিয়েছে, ব্যানন ১ মিলিয়ন ডলারের বেশি নিজের অ্যাকাউন্টে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























