ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:০৮, ২১ আগস্ট ২০২০

হাসপাতালে গিয়ে করোনা রোগীকে বিয়ে প্রেমিকার

করোনা মহামারিতে থমকে আছে পুরো বিশ্ব। সব ধরনের আনন্দ-উচ্ছ্বাস থমকে গেলেও মানুষ দিন দিন এ মহামারীতে অভ্যস্ত হয়ে উঠছে। আটকে থাকা বিয়েও সেরে ফেলছে মানুষ।

মৃত্যুর আহাজারির মধ্যে সীমিত পরিসরের অনুষ্ঠানে মানুষ একে অপরকে আপন করে নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে ঘটল এক ব্যাতিক্রমী বিয়ে।

হাসপাতালে ভর্তি এক করোনা রোগীকে বিয়ে করলেন এক তরুণী। দেশটির টেক্সাসের স্যান অ্যান্তানিও শহরে এ ঘটনা ঘটে।

গত সপ্তাহের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে কার্লোস মুনিজ নামে এক মার্কিনি ভর্তি হয়েছিলেন স্যান আন্তানিও শহরের মেথডিস্ট হাসপাতালে। 

শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এক পর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে ভর্তা করা হয়। তবে শেষমেশ করোনামুক্ত হন তিনি।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার আগে প্রেমিকা গ্রেসের সঙ্গে তার বিয়ে ঠিকঠাক ছিল। করোনায় সেটি আটকে যায়। আশঙ্কা তৈরি হয় এ যুগলের মধ্যে।

যেখানে মানুষ করোনা রোগী থেকে দূরে সরে যাচ্ছে সেখানে হাসপাতালে ছুটি গেলেন গ্রেস। কার্লোস করোনামুক্ত নিশ্চিত হওয়ার পর হাসপাতালেই তাকে বিয়ে করে ফেলেন এ তরুণী।

পাদ্রি বিয়ে পড়ানোর সময় হাসপাতালের বেডেই শুয়ে ছিলেন কার্লোস। আর বিয়ের সাদা গাউনে হাতে ফুল ও মুখে মাস্ক পরে তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেন গ্রেস।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়