ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬:০৮, ২১ আগস্ট ২০২০
প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে বিশেষজ্ঞরা জানান, তার সামান্য উন্নতি হলেও এখনও ভেন্টিলেটরেই রয়েছেন। তার ফুসফুসে সংক্রমণ তৈরি হয়েছে। তবে এ দিন প্রণব মুখার্জির অবস্থার সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া মিলেছে।
নয়াদিল্লির সরকারি বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার জেরে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। এদিনও হাসপাতালে এসেছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখার্জি। ডাক্তারদের সঙ্গে বাইরে বসে কথা বললেও বাবাকে দেখতে আইসিইউয়ের ভেতরে তিনি যাননি। সংবাদ মাধ্যমের ফোনও ধরেননি।
নয়াদিল্লিতে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে গত দশ দিন ধরে চিকিৎসাধীন প্রণব মুখার্জি। তার স্বাস্থ্যের গতিপ্রকৃতি নিয়ে প্রতিদিনই মেডিকেল বুলেটিন প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন ওই বুলেটিনে জানানো হয়েছে, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম সর্বক্ষণ তার পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























