বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ২২ আগস্ট ২০২০
করোনাভাইরাস নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হবে: বাইডেন
এই মুহূর্তে করোনা সংক্রমণে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এজন্য দায়ী করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে। তবে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘অগণিত জীবন কেড়ে নেওয়া এই ভাইরাসের নিয়ন্ত্রণ নেওয়াই’ প্রথম পদক্ষেপ হবে বললেন ডেমোক্রেটিকদলীয় প্রার্থী জো বাইডেন।
বাইডেন বলেছেন, ‘আমরা কখনোই আমাদের অর্থনীতিকে আগের অবস্থায় পাবো না, কখনও আমরা শিশুদের স্কুলে ফিরে পাবো না, আমাদের জীবন ততদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে না যতদিন এই ভাইরাসকে মোকাবিলা করতে না পারবো।’
মহামারি নিয়ন্ত্রণে র্যাপিড টেস্টের উন্নয়ন করার পরিকল্পনা বাইডেনের এবং সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ বাড়াতে চান। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান তিনি।
বাইডেন বলেছেন, ‘আমাদের বর্তমান প্রেসিডেন্ট তার অধিকাংশ মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তিনি আমাদের রক্ষা করতে ব্যর্থ।’
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























