বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২২ আগস্ট ২০২০
ভারতে রেকর্ড, একদিনে ১০ লাখ করোনা পরীক্ষা
সংক্রমণের রেকর্ড ভাঙাগড়ার খেলায় যেন মেতেছে করোনা ভাইরাস। আমেরিকা, ব্রিটেন, ব্রাজিলের পর প্রাণঘাতী করোনাভাইরাসের ‘হটস্পটে’ পরিণত হয়েছে ভারত। দেশটিতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
করোনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বের তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৭৮ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনের। গত বুধবার সুস্থতার সংখ্যা পার হয়েছে ২০ লাখ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার ৭৪.৭ শতাংশ।
মৃত্যুর হার ক্রমেই হ্রাস পেলেও এখনও পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। এখনও পর্যন্ত ভারতে করোনায় প্রাণহানির সংখ্যা ৫৫ হাজার ৭৯৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৪৫। মৃত্যুর হার ১.৯ শতাংশ।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























