বিশ্ব ডেস্ক
পাকিস্তান আমাদের ভাই : শি জিনপিং
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানকে অন্যতম সহযোগী বলে আখ্যায়িত করেছে। পাকিস্তানকে ‘ভালো ভাই’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শুক্রবার পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে পাঠানো এক বার্তায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে (সিপিইসি) যুগান্তকারী প্রকল্প বলেও উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট।
তিনি বলেন, পাকিস্তান আমাদের খুব ভালো ভাই ও সহযোগী। চীন ও পাকিস্তানের মধ্যে থাকা সম্পর্ক সিপিইসি করিডোরের ফলে আরও দৃঢ় হবে। যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে অর্থনৈতিক করিডোর বানাচ্ছে চীন।
শুক্রবার এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
বৃহস্পতিবার থেকে চীনের দক্ষিণ প্রান্তে অবস্থিত হাইনান প্রদেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে দুদিনের বৈঠকে মিলিত হয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র। শুক্রবার বৈঠক শেষে পাকিস্তানের রাষ্ট্রপতির উদ্দেশে রেকর্ড করা শি জিনপিংয়ে বক্তব্যটি শোনানো হয়।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























