আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্কতম ব্যক্তি ব্লম মারা গেছেন
বিশ্বের বয়স্কতম জীবিত মানুষদের একজন সাউথ আফ্রিকার ১১৬ বছর বয়সী ফ্রেডি ব্লম মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) কেপ টাউনে তিনি মারা গেছেন। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির সময় যারা প্রাণে বেঁচে যান, ফ্রেডি তাদের অন্যতম।
সাউথ আফ্রিকার কেপ প্রদেশের গ্রেট উইন্টারবার্গ পর্বতের পাদদেশে আ্যডেলেইডের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ১৯০৪ সালের ৪ঠা মে জন্মগ্রহণ করেন ফ্রেডি। কিছুদিন আগেই এএফপির কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ঈশ্বরের আশীর্বাদে তিনি এত দীর্ঘ জীবন বেঁচে রয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ১১২ বছর বয়সী ব্রিটন বব ওয়েটন। তবে সাউথ আফ্রিকার গণমাধ্যমগুলোতে এত দিন অনানুষ্ঠানিকভাবে ফ্রেডিকেই সবচাইতে বয়স্ক ব্যক্তি হিসেবে দাবি করা হতো।
ব্লম যখন নেহাতই কিশোর, তখন তার পুরো পরিবারের মৃত্যু হয় স্প্যানিশ ফ্লুতে। তবে ভাগ্যক্রমে ব্লম বেঁচে যান। ৪৬ বছরের দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক হন তিনি। নাতিপুতির সংখ্যা পাঁচ জন।
পরিবারের পক্ষ থেকে এএফপিকে নাতি আন্দ্রে নাইডু জানান, দু' সপ্তা আগেও দাদু ৫ পাউন্ড ওজনের হাতুড়ি দিয়ে নিজেই কাঠ কেটেছেন, শক্ত সমর্থ আর গর্বিত মানুষ ছিলেন তিনি। তবে গত তিন দিনে হঠাৎ করেই যেন দুর্বল হয়ে পড়েন বিশালদেহী মানুষটা।
শনিবার কেপ টাউনের টাইগারবার্গ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনাভাইরাস নয়, তার মৃত্যু স্বাভাবিক বার্ধক্যজনিত কারণেই হয়েছে বলে জানান নাইডু।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























