আন্তর্জাতিক ডেস্ক
কংগ্রেস প্রধানের পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী!
ভারতের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধানের পদ ছেড়ে দিতে চান সোনিয়া গান্ধী। দলটির ঘনিষ্ঠ সহযোগিদের তিনি এমন তথ্য জানিয়েছেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে কংগ্রেসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, কংগ্রেসে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর কাছে একটি চিঠি লিখেছিলেন দলটির অন্তত ২৩ শীর্ষ নেতা। চিঠিতে দলের বিভিন্ন ধরনের সংকটের কথা তুলে ধরার পাশাপাশি পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানানো হয়। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন কংগ্রেসের এই নেতারা।
সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির শীর্ষ কয়েকটি সূত্র বলেছে, একজন যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের পদে সোনিয়া গান্ধীই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসের প্রবীণ নেতা অমরিন্দর ও ভুপেশ বাঘেল বলেছেন, তিনিই (সোনিয়া গান্ধী) দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
দলের প্রধানের পদ ছাড়ার গুঞ্জনের ব্যাপারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রধান রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, সোনিয়া গান্ধী এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও নেতার সঙ্গে আলোচনা করেননি। এছাড়া এ ব্যাপারে কাউকে লিখিত আকারেও কোনও তথ্য জানাননি তিনি।
গত ৭ আগস্ট কংগ্রেসের শীর্ষ ২৩ নেতা দলটির অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিতে পূর্ণ সময়ের জন্য কার্যকরী নেতৃত্বের দাবি জানানো হয়। তারা বলেন, এই নেতৃত্ব দলের সর্বস্তরে সক্রিয় হিসেবে দৃশ্যমান হবে। তবে চিঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সমালোচনা করার কোনও উদ্দেশ্য নেই বলে জানান তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























