ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২৪ আগস্ট ২০২০

ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাদুরো

ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা তেল নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার ভেনিজুয়েলার সরকারি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি ওই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় ইরানের অভিজ্ঞতাও কাজে লাগানোর চেষ্টা করছে তার সরকার। খবর রয়টার্স।

নিকোলাস মাদুরো এর আগেও ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভেনিজুয়েলা একা নয় বরং তার এমন কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যারা কঠিন সময়ে কারাকাসের পাশে দাঁড়িয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়