ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৪ আগস্ট ২০২০

কোমায় কিম জং উন, ক্ষমতা নিচ্ছেন ছোট বোন!

প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কোমায়। এমনই জানালেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন শাসক কিম দায় জাং-এর এক সহচর।

দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। খবর ডেইলি মেইল, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের।

দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জুং-এর সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবি করেছেন, উত্তর কোরিয়া তাদের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটার বিষয়টি লুকাচ্ছে।

কিমের সুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল যে কিম মারা গেছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চ্যাং সং মিন নামের দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিক বলেন, আমার ধারণা তিনি কোমায় আছেন। তবে তিনি মারা যাননি।

গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের কিছু ছবি প্রকাশের পরও চ্যাং সং মিন এমন দাবি করছেন। এসব ছবিতে কিমকে সরকারি বৈঠকে অংশ নিতে দেখা গেছে। যদিও রয়টার্স বলছে, এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়