বিশ্ব ডেস্ক
লাদাখে ফের নতুন প্রস্তাব চীনের, প্রত্যাখ্যান ভারতের
লাদাখে ফিঙ্গার এরিয়া নিয়ে জটিলতা কাটাতে এবার নতুন প্রস্তাব দিল চীন। যদিও চীনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত। দু' পক্ষই সমান দূরত্বে পিছু হঠবে বলে এমনটা প্রস্তাব দিল চীন। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
ফিঙ্গার এরিয়াসহ কয়েকটি জায়গায় এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা বাহিনী। বারংবার আলোচনাতেও জট কাটছে না৷ উল্টে নতুন নতুন যুক্তি এবং শর্ত নিয়ে হাজির হচ্ছে চীন।ফলে তিন মাস ধরে কথা চললেও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'ফিঙ্গার ফোর থেকে দু' দেশের বাহিনীই সমান দূরত্বে পিছিয়ে যাক, এমনই প্রস্তাব দিয়েছে চীন৷ ভারতের পক্ষে চীনের এই দাবি মানা সম্ভব পর নয়।'
ভারত জানিয়ে দিয়েছে, ফিঙ্গার এরিয়া থেকে চীনা সেনা আগে পিছু হঠার পরই ডেপস্যাং সমতল ভূমি, পূর্ব লাদাখ এবং দৌলত বেগ ওল্ডি থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা, গোগরা এবং হট স্প্রিং এলাকায় চীনা বাহিনীর অনুপ্রবেশের পর থেকেই গত এপ্রিল- মে মাস থেকে দুই দেশ সীমান্ত বিবাদে জড়িয়ে পড়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























