আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:০৩, ২৪ আগস্ট ২০২০
লিবিয়া উপকূলে আরও ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার
লিবিয়ার যাওয়ারা উপকূলে নৌকা ডুবির ঘটনায় আরও ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ওই ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।
জাতিসংঘের অভিবাসন সংস্থা-আইওএম'র ধারণা, ভূমধ্যসাগরে গত সপ্তাহে ইঞ্জিন বিস্ফোরণ হয়ে নৌকাডুবির শিকার হন তারা।
এদিন জেনেভায় আইওএম'র মুখপাত্র সাফা সেহলি এএফপিকে জানান, গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হয়ে থাকতে পারে তাদের।
তিনি বলেন, আজ ভেসে আসা মরদেহগুলো সবাই পুরুষ। তারা কোন দেশের নাগরিক, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ওই নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৩৭ জন আরোহীকে। উদ্ধারকৃতরা অধিকাংশই সেনেগাল, মালি, চাদ এবং ঘানার নাগরিক। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন।
আইওএম জানায়, সর্বশেষ ঘটনাসহ চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪৯৭ জনের প্রাণহানি ঘটেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মৃত্যুর শিকার হয়েছে অন্তত ২০ হাজার জনের বেশি।
সূত্র: আলজাজিরা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























